শিরোনাম
কক্সবাজারে নেক্সশিখন ও বেস্ট ওয়েস্টার্নের আয়োজনে প্রাণের বৈশাখী উল্লাস—উচ্ছ্বাসে ভাসলো সমুদ্রপাড় শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি

মফিজুর রহমান এর মৃত্যুতে কক্সবাজার কমিউনিটি এ্যালায়েন্স- ঢাকা ‘গভীর শোক প্রকাশ

কক্সবাজারের আলোকিত মুখ মফিজুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সিবিএল নিউজ: ঢাকাস্থ কক্সবাজারবাসীর সুপরিচিত সংগীতশিল্পী ও ঢাকা সরকারি সংগীত কলেজের নজরুল সংগীত বিভাগের বিভাগীয় প্রধান মফিজুর রহমান (৫১) আজ সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৯৭৩ সালের ৪ জানুয়ারি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলি গ্রামে জন্মগ্রহণ করেন মফিজুর রহমান। বরইতলি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষাপাঠ শেষে ও নজরুল সংগীত চর্চার মাধ্যমে তিনি সারা দেশের সংগীতপ্রেমীদের মন জয় করেছেন। অমায়িক ব্যবহার, সুরের প্রতি নিবেদন, এবং ভালোবাসার বন্ধনে তিনি সবার কাছেই হয়ে উঠেছিলেন প্রিয় এক ব্যক্তি।

ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তার অবদান ছিল অনন্য। তার মৃত্যু কক্সবাজারবাসী ও সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।




Developed by e2soft Technology