শিরোনাম
কক্সবাজারে নেক্সশিখন ও বেস্ট ওয়েস্টার্নের আয়োজনে প্রাণের বৈশাখী উল্লাস—উচ্ছ্বাসে ভাসলো সমুদ্রপাড় শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি

জাতীয় ঐক্যের লক্ষ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধান উপদেস্টা

সিবিএল রিপোর্ট : ৫ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমীতে  জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দেশে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে অবাধ ও সত্য তথ্য সংগ্রহের উপায় নিয়ে পরামর্শ চেয়ে অধ্যাপক ইউনূস বলেন, “দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের জন্য ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ধর্মের প্রতিনিধিদের সহযোগিতায় আমরা একটি সামগ্রিক সমাধানে পৌঁছাতে পারবো।”

এ বৈঠকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা একমত হয়ে জানান, জাতীয় স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ। দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষায় তারা প্রধান উপদেষ্টাকে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে অধ্যাপক ইউনূস ধর্মীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের ঐক্য ও সহযোগিতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে।”

এই মতবিনিময় সভাটি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।




Developed by e2soft Technology