শিরোনাম
কক্সবাজারে নেক্সশিখন ও বেস্ট ওয়েস্টার্নের আয়োজনে প্রাণের বৈশাখী উল্লাস—উচ্ছ্বাসে ভাসলো সমুদ্রপাড় শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার গ্র্যান্ড ইফতার অনুষ্ঠিত

সিবিএল নিউজ: ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন। তিনি বলেন, “রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করারও সুযোগ। এনসিপি সবসময় জনসেবার রাজনীতিতে বিশ্বাসী, এবং আমাদের এই আয়োজন তারই একটি অংশ।”


এছাড়াও, অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




Developed by e2soft Technology