শিরোনাম
কক্সবাজারে নেক্সশিখন ও বেস্ট ওয়েস্টার্নের আয়োজনে প্রাণের বৈশাখী উল্লাস—উচ্ছ্বাসে ভাসলো সমুদ্রপাড় শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি

ঈদ উপলক্ষে কক্সবাজারে ভেজালবিরোধী মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

সিনিএল নিউজ:  আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজার সদর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ২২ মার্চ (শনিবার) দুপুর ১২:৩০ থেকে ৩:৩০টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নীলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযান চলাকালে তার সঙ্গে ছিলেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, র‍্যাব-১৫, আনসার ব্যাটালিয়ন ও বিএসটিআই টিম, কক্সবাজার।

অভিযান চলাকালে শহরের লারপাড়া এলাকায় বিভিন্ন খাদ্যপ্রস্তুতকারী প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে।

✅ মুনতাইজ আইসক্রিম কারখানা: মানবদেহের জন্য ক্ষতিকর রং ও স্যাকারিন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

✅ নাজিম আচার কারখানা (লারপাড়া): লাইসেন্সবিহীনভাবে আচার উৎপাদন এবং নকল বিএসটিআই নাম্বার ব্যবহার করে বাজারজাতকরণের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

✅ একটি সুপার শপ (বদর মোকাম এলাকা): ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপী তৈরি এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণতার তারিখবিহীন নিজস্ব মোড়কে পণ্য বাজারজাতকরণের অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে প্রসিকিউশন দেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল ও বিএসটিআই ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক।

🔹 মোট মামলা: ৩টি
🔹 মোট জরিমানা: ৪৫,০০০ টাকা

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।




Developed by e2soft Technology