শিরোনাম
শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

BiTT-তে ফুড অ্যান্ড বেভারেজ ও হাউজকিপিং কোর্সের ১ম ব্যাচের শুভ উদ্বোধন

সিবিএল নিউজ: বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ (BiTT)-এ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ও হাউজকিপিং কোর্সের প্রথম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন উপপরিচালক জনাব মো: মোয়াজ্জেম হোসেন। তিনি কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আলী, কক্সবাজার মেরিন ড্রাইভ হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মুকিম খান এবং আইএলও প্রতিনিধি জনাব মনিরুজ্জামান।

অতিথিবৃন্দ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পর্যটন খাতে দক্ষতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ (BiTT) পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবল তৈরি করতে প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।




Developed by e2soft Technology