শিরোনাম
কক্সবাজারে নেক্সশিখন ও বেস্ট ওয়েস্টার্নের আয়োজনে প্রাণের বৈশাখী উল্লাস—উচ্ছ্বাসে ভাসলো সমুদ্রপাড় শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি

অল আয়েজ ওন থার্টিফার্স্ট ডিসেম্বর, নাউ ওর নেভার’

কমরেডস, ৩১ ডিসেম্বর! এখন না হলে কখনোই নয়। এমন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।

সিবিএল ডেস্ক: শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক রিফাত রশীদসহ আরো অনেকেই।
শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘কমরেডস, নাউ ওর নেভার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোরনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘কমরেডস, ৩১ ডিসেম্বর! নাউ ওর নেভার।’
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, ‘৩১ ডিসেম্বর! শহীদ মিনারবিকাল ৩টা। এখনই সময়, বাংলাদেশের জন্য…’

সমন্বয়ক রিফাত রশীদ লিখেছেন, ‘অল আয়েজ ওন ৩১ ডিসেম্বর, ২০২৪। নাউ ওর নেভার।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো?’
আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অল আয়েজ ওন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকেল ৩টা।’

৩১ ডিসেম্বর আসলে কী ঘটতে যাচ্ছে। কিসের ইঙ্গিত দিলেন সরকারের উপদেষ্টা ও ছাত্র নেতারা? পোস্টদাতারা স্পষ্ট করে এ বিষয়ে কিছুই জানাননি।

তবে কেউ কেউ ধারণা করছেন ওই দিন শহীদ মিনার থেকে আত্মপ্রকাশ করতে পারে ছাত্রদের নেতৃত্বে পৃথক দুটি রাজনৈতিক দল।




Developed by e2soft Technology