শিরোনাম
শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

কক্সবাজারে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক মুক্তির ক্যাম্পেইনে টুয়াক পেল সম্মাননা

সিবিএল নিউজ: কক্সবাজার সমুদ্র সৈকত ও শহরকে পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত আটদিনব্যাপী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে দক্ষিন চট্টগ্রামের পর্যটন সেবীদের একমাত্র নিবন্ধিত সংগঠন ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে নিরলস কাজ প্রশংসিত হয়।

ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এএফ হাসান আরিফ টুয়াককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব সালাহউদ্দিন। আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ সুপার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন স্টেকহোল্ডার, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যরা।

সমুদ্র সৈকত এবং শহর পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগ স্থানীয় পর্যটন সেবায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।




Developed by e2soft Technology