শিরোনাম
শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন): সৌরভ দেব সম্পাদক হিসেবে যোগদান

সিবিএল রিপোর্ট : কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন)’ নতুন আঙ্গিকে যাত্রা শুরু করতে যাচ্ছে। এর সঙ্গে সম্পাদকের দায়িত্বে যোগ দিয়েছেন তরুণ সাংবাদিক সৌরভ দেব।

সৌরভ দেব ইতিমধ্যে জাতীয় গণমাধ্যমে পেশাদারিত্ব ও দক্ষতার জন্য সুনাম অর্জন করেছেন। আইন বিষয়ে পড়াশোনা করা এই সাংবাদিক কোনো সাংবাদিক সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলেও গণমাধ্যম ও সাংবাদিকতার সংকটে সবসময় প্রতিবাদে শামিল হয়েছেন।

সম্প্রতি, জুলাই অভ্যুত্থানের সময় পেশাদারিত্বের গণ্ডি ছাড়িয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর কারণে তিনি হামলার শিকার হন। সাংবাদিকতার প্রতি তাঁর এই সাহসী ভূমিকা ও সমাজের প্রতি দায়বদ্ধতা টিটিএনের ভবিষ্যৎকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, নতুন এই যাত্রায় টিটিএন আরও নতুন উদ্ভাবনী কন্টেন্ট ও মানসম্মত সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে।




Developed by e2soft Technology