শিরোনাম
কক্সবাজারে নেক্সশিখন ও বেস্ট ওয়েস্টার্নের আয়োজনে প্রাণের বৈশাখী উল্লাস—উচ্ছ্বাসে ভাসলো সমুদ্রপাড় শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি

কক্সবাজারের ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে—বালিতে অংশ নিল PHALS প্রতিনিধি দল

কক্সবাজার লাইভ ডেস্ক: ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে সাউথ-সাউথ এক্সচেঞ্জ ও লার্নিং ওয়ার্কশপ। শনিবার (২ নভেম্বর ২০২৫) থেকে শুরু হওয়া এ কর্মশালায় অংশ নিয়েছে কক্সবাজার ভিত্তিক মানবিক সংস্থা PHALS (ফলস)-এর তিন সদস্যের প্রতিনিধি দল।

কর্মশালাটি আয়োজন করা হয়েছে ToGETHER প্রজেক্টের আওতায়, যেখানে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও জার্মানিসহ মোট পাঁচ দেশের অংশগ্রহণকারীরা যুক্ত হয়েছেন। ২০টি এলএইচপি (NGO) থেকে মোট ৬১ জন প্রতিনিধি এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

কর্মশালায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে—

  • জরুরি মানবিক সহায়তা ও সাড়া প্রদান (Emergency Response–HOIFA)
  • নারীর নেতৃত্ব বিকাশ
  • পিয়ার মেন্টরিং
  • ঝুঁকি ভাগাভাগি (Risk Sharing)
  • স্থানীয়করণ (Localisation)

এ উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা খাতের অভিজ্ঞতা ও উদ্ভাবনী কার্যক্রম বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার লোকালাইজেশন কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা করছেন।

উল্লেখ্য, PHALS দীর্ঘদিন ধরে কক্সবাজারে উপকূলীয় জনগোষ্ঠী, বন্যাদুর্গত মানুষের সহায়তা এবং রোহিঙ্গা সংকটে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।




Developed by e2soft Technology