শিরোনাম
শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

উখিয়ায় হাসিঘর ফাউন্ডেশন প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে হারিয়েছে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে

খালেদ শহীদ :মাদক ও সন্ত্রাস থেকে উখিয়ার যুব সমাজকে দূরে রাখার লক্ষে প্রীতি বীচ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ প্রীতি বীচ ফুটবল ম্যাচে ‘আলফা ফুটবল একাদশ’ ৪-৩ গোলে ‘ব্রাভো ফুটবল একাদশ’কে পরাজিত করে। শুক্রবার (১৬ মে) সকাল ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সোনারপাড়া বীচ পয়েন্টে প্রীতি বীচ ফুটবল ম্যাচ আয়োজন করে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিঘর ফাউন্ডেশন।

বিজয়ী আলফা ফুটবল একাদশের অধিনায়ক হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার সাবেক সভাপতি পি এম মোবারকের হাতে ট্রফি ও দুই দলের খেলোয়াড়দের হাতে মেডেল তুলে দেন, হাসিঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও ব্রাভো ফুটবলনএকাদশের অধিনায়ক মোহাম্মদ ইয়াসিন সিকদার।

প্রীতি বীচ ফুটবল ম্যাচ আয়োজন তরুনদের ক্রীড়ার চর্চায় উৎসাহিত করবে। পাশাপাশি সমাজ উন্নয়নেও তরুনরা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা।

হাসিঘর ফাউন্ডেশনের উখিয়া শাখা এবং উখিয়ার বিভিন্ন স্কুল শাখার সদস্যরা এ প্রীতি বীচ ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ের মধ্যে আলফা ফুটবল একাদশ ৪-৩ গোলে ব্রাভো ফুটবল একাদশকে পরাজিত করে। আলফা ফুটবল একাদশের হয়ে সৈয়দ মোবারক দুইটি, ইয়াছিন আরাফাত একটি এবং সাইফুল ইসলাম বাবু একটি করে গোল করে। অপর দিকে ব্রাভো ফুটবল একাদশের শাহরিয়ার তানভীর রিফাত একটি এবং আবুল কাশেম শাকিবের অ্যাসিস্টে মনজুরুল ইসলাম দুইটি গোল করতে সক্ষম হয়।

হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, মাদক ও সন্ত্রাস থেকে উখিয়ার যুব সমাজকে দূরে রাখার লক্ষে এবং ক্রীড়ার প্রতি হাসিঘর ফাউন্ডেশনের তরুনদের উদ্বুদ্ধ করার লক্ষে প্রীতি বীচ ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। বক্তব্যে তিনি মাদকের কুফল ও ক্ষতিকর দিক তুলে ধরেন এবং মাদক থেকে দূরে থাকতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় তরুণ ও যুব সমাজকে সতর্ক থাকতে বলেন। আগামীদে তরুণদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন তিনি।




Developed by e2soft Technology