শিরোনাম
কক্সবাজারে নেক্সশিখন ও বেস্ট ওয়েস্টার্নের আয়োজনে প্রাণের বৈশাখী উল্লাস—উচ্ছ্বাসে ভাসলো সমুদ্রপাড় শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি

সাংবাদিক শাহীন মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধনের ডাক

সিবিএল নিউজ: সাংবাদিকদের কণ্ঠ রোধ করার ন্যাক্কারজনক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সত্য প্রকাশ করাই যদি অপরাধ হয়, তাহলে মাঠপর্যায়ের সাংবাদিকরা কোথায় যাবে? দিদারুল আলম ও তার টিমের এমন অপকর্ম কেবল একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি।

সাংবাদিক শাহীন মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানি করার ঘটনা প্রমাণ করে যে, সত্য প্রকাশ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হবে। নাটকীয় অভিযান চালিয়ে পরিকল্পিতভাবে ভিডিও প্রচার করা হয়েছে, যা মূলত সাংবাদিকদের ভয় দেখানোর অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ১০ মার্চ, দুপুর ১২টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এতে সকল সাংবাদিক ও সচেতন নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিকদের প্রতি দমন-পীড়ন বন্ধ করো! মুক্ত সাংবাদিকতা রক্ষা করো!




Developed by e2soft Technology