শিরোনাম
শবে বরাতে মাংস, হালুয়া-রুটি ও ফাতেহা: ইসলামের দৃষ্টিভঙ্গি কী বলছে? প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টুয়াকের শোক বার্তা ভয়ের পরিবেশ থাকলে ভালো নির্বাচন হতে পারে না – ব্যারিস্টার ফুয়াদ গণঅধিকার পরিষদের প্রার্থী কক্সবাজার ০২ আসনে এডভোকেট এস এম রোকনুজ্জামান খাঁনের মনোনয়ন দাখিল কক্সবাজারে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস ২০২৫ : সমগ্র বিশ্বের সাথে এক ছন্দে* ১৭ শতাধিক অংশগ্রহণকারীর পদচারণায় মুখরিত কোয়ান্টামমের ধ্যান প্রভাত ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর বিশেষ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন রামুতে নির্মাণ সেবাপ্রতিষ্ঠান ‘বাড়ি নকশা’ উদ্বোধন রামুতে উৎসবমুখর আনন্দে অনুষ্ঠিত বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ক্লাস পার্টি বাপা রামু উপজেলার নতুন কমিটি গঠিত: মোহাম্মদ আলম সভাপতি, সায়েদ জুয়েল সাধারণ সম্পাদক, জাবেদুল আনোয়ার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

শীতার্তদের পাশে কসউবি ২০১১ ব্যাচ

সিবিএল নিউজ: দিন যত যাচ্ছে, শীতের তীব্রতা ততই বাড়ছে। এই শীতে কষ্টে থাকা ছিন্নমূল মানুষ ও এতিমদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের (কসউবি) ২০১১ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

গত ১০ জানুয়ারি, শুক্রবার কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের পাশাপাশি আল আকসা হিফজ মাদরাসা ও চেমন শমসের নূরানী এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এই উদ্যোগে উপস্থিত ছিলেন কসউবি ২০১১ ব্যাচের সমন্বয়কারী জাওয়াদ বখতিয়ার, অন্তিক চক্রবর্তী, জাহেদুল হক সুমন, রেজাউল হাসান আবির, সৌরভ চৌধুরী সৌম্য, এম এইচ শুভসহ আরও অনেকে।

শীতার্তদের পাশে দাঁড়ানোর এ কর্মসূচি সারা মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন সমন্বয়কারী জাওয়াদ বখতিয়ার। কসউবি ২০১১ ব্যাচের এই মানবিক উদ্যোগ শহরের মানুষের কাছে প্রশংসিত হচ্ছে।




Developed by e2soft Technology